Back to Library
Melancholic

শেষ গান Shesh Gaan

Aurthohin

Shesh Gaan lyrics by Aurthohin (2008). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album
Aushomapto 1
Release

2008

গীতিকার
সুমন
কণ্ঠশিল্পী
সুমন
Lyrics

যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে,
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে….

যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে…
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে…

সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি……

তাই এখন চাঁদের ভেতর চন্দ্রবিন্দু আঁকি,
নীল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আঁকি…
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো
সূত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক কষি…

যখন আমি থাকবনা আর যেয় আমায় ভুলে,
হয়তো ঘড়ির কাঁটার মত আসব আমি ফিরে…
জানি বলছি আবোল তাবোল উল্টো পাল্টা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা…

সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি……
হারিয়ে গেছি আমি……

আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে,
আমার এপিটাফের গায়ে যেন থাকে লেখা,
গেতো গান এই মানুষটা খুব মন্দ না………
হারিয়ে গেছি আমি………

Read in Banglish
Jachhe amar sob hariye ektu ektu kore Polok phelte bhoy lage aaj amar ei chokhe, Tomay niye notun ekti gaan likhte bose Takiye dekhi nei je tumi gaan ta lekhar sheshe…. Jachhe amar sob miliye ektu ektu kore Rater ghum ganer gola jachhe jeno more… Haste gele ekhon amar pani ase chokhe Kokhon jani hothat abar chokher rokto jhore… Srishti hobe onnorokom ekti golpo aaj Alor niche sajbo ami ondhokarer saj, Dekho abar ashena jeno tomar chokhe pani, Hothat korei dekhbe tumi hariye gechi ami…… Tai ekhon chander bhetor chandrabindu anki, Nil chokhe sui phutiye lal chobi anki… Chintagulo amar kemon jeno elomelo Sutrogulo ulto kore bhul onko koshi… Jokon ami thakbona aar jeyo amay bhule, Hoyto ghorir katar moto ashbo ami phire… Jani bolchi abol tabol ulto palta kotha Tobuo keno jachhe na je moner chapa byatha… Srishti hobe onnorokom ekti golpo aaj Alor niche sajbo ami ondhokarer saj, Dekho abar ashena jeno tomar chokhe pani, Hothat korei dekhbe tumi hariye gechi ami…… Hariye gechi ami…… Amar ei shesh gantar shesh odhyay Jodi boli ekti kotha parbe ki shunte, Amar epitafer gaye jeno thake lekha, Geto gaan ei manushta khub mondo na……… Hariye gechi ami………

Related songs

More songs you may enjoy.

Melancholic

Uru Uru Mon

উড়ু উড়ু মন

Aurthohin

"আজ আকাশের মন খারাপ ফিরবে না বাড়ি কাঁদছে সে সকাল থেকে সব নিয়েছে আড়ি সময় আর অসময়ে কাঁদে সারাক্ষন"

Melancholic

Hoytoba

হয়তোবা

Aurthohin

"হয়তোবা আমার লেখা কোন এক গানের মতো জোছনা ঘেরা কোন নিঝুম এক রাতে আসবে তুমি আমার কাছে"

Playful

Chaite Paro

চাইতে পারো

Aurthohin

"চাইতে পারো জোছনা কুয়াশা ঢাকা চাইতে পারো ঘরের সিলিংয়ে সন্ধ্যাতারা একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ আকাশের ঐ চাঁদ অথবা এই রাত"

Pensive

Krishnochura

কৃষ্ণচূড়া

Aurthohin

"ভ্যানগগের ছবি ভিভাল্দির সুর অলিভার ষ্টোনের মুভি আর আমার পাকা চুল রান্নাঘরের নিভানো চুলা"

Melancholic

Odvut Shei Cheleti

অদ্ভুত সেই ছেলেটি

Aurthohin

"অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা হাতে তার অ্যাকস্টিক পকেটে হারমোনিকা কষ্টে ভরা এ জীবনের বহু গান যে তার শোনা"

Reflective

Shomoy

সময়

Aurthohin

"কতনা সময় বয়ে যায় নদীর স্রোতেরই ধারায় হৃদয়ের দুকূল ভেঙে ভাসায়"

Discussion

Public comments for Shesh Gaan are available on the discussion page.

View discussion