হয়তোবা আমার লেখা
কোন এক গানের মতো
জোছনা ঘেরা কোন নিঝুম এক রাতে
আসবে তুমি আমার কাছে
বলবে আমায় হেসে
সব কিছুই হয়ে গেছে দেখো আগের মতই।
হয়তোবা আমার লেখা কবিতাটা তুমি
পড়না আর ঘুম যখন আসে না
চোখ বুজে কল্পনাতে মেঘের সাথে আর
পুরনো দিনের মতো ভেসে বেড়াও না।
আকাশ তোমার সময় হলে একটু থেমো
আমার কিছু প্রশ্নের জবাব দিয়ে যেও
আর কতকাল থাকবো বসে তার আশায়
এ ভাবেই যে আমার দিন কেটে যায়…
হয়তোবা রাত শেষে ঘুম যখন ভেঙ্গে যায়
বসে থাকো তুমি আমারই আশায়
হয়তোবা আমায় ভেবে হাওয়ারই মাঝে
হাত বাড়িয়ে দাও
চোখের জল মুছে দিতে।
Discussion
Public comments for Hoytoba are available on the discussion page.
View discussion