Back to Library
Intense

কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি Ke Duronto Bajao Jhorer Bakul Banshi

Kazi Nazrul Islam

Ke Duronto Bajao Jhorer Bakul Banshi lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি।
আকাশ কাঁপে সে সুর শুনে সর্বনাশী॥

বন ঢেলে দেয় উজাড় করে
ফুলের ডালা চরণ পরে,
নীল গগনে ছুটে আসে মেঘের রাশি॥

বিপুল ঢেউয়ের নাগরদোলায় সাগর দুলে,
বান ডেকে যায় শীর্ণা নদীর কূলে কূলে।
তোমার প্রলয়-মহোৎসবে
বন্ধু ওগো, ডাকবে কবে?
ভাঙবে আমার ঘরের বাঁধন
কাঁদন হাসি॥

Read in Banglish
Ke duronto bajao jhorer bakul banshi. Akash kanpe se sur sune sorbonashi. Bon dhele dey ujar kore Phuler dala choron pore, Nil gogone chhute ase megher rashi. Bipul dheuer nagordolay sagor dule, Ban deke jay shirna nodir kule kule. Tomar proloy-mohotsobe Bondhu ogo, dakbe kobe? Bhangbe amar ghorer badhon Kadon hasi.

Related songs

More songs you may enjoy.

Romantic

Snigdha Shyamabeni Barna Eso Malabika

স্নিগ্ধ শ্যামবেণী-বর্ণা এস মালবিকা

Kazi Nazrul Islam

"স্নিগ্ধ শ্যামবেণী-বর্ণা এস মালবিকা! অর্জুন-মঞ্জুরী কর্ণে, গলে নীপ-মালিকা, / মালবিকা।।"

Joyful

Jay Jhilmil Jhilmil Dheu Tule

যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে

Kazi Nazrul Islam

"যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কূলে কে চঞ্চল দিগঞ্চলা, মেঘ-ঘন-কুন্তলা।"

Devotional

Vengo Na Vengo Na Dhyan

ভেঙো না ভেঙো না ধ্যান

Kazi Nazrul Islam

"ভেঙো না ভেঙো না ধ্যান হে মম ধ্যানের দেবতা। পূজা লহো অর্ঘ্য লহো কোয়ো না কোয়ো না কথা॥"

Joyful

Megher Hindola Dey Pub Hawate Dola

মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা

Kazi Nazrul Islam

"মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা। কে দুলিবি এ দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥"

Rhythmic

Rum Jhum Jhum Rum Jhum Ke Bajay

রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়

Kazi Nazrul Islam

"রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায় জল-ঝুমঝুমি। চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি॥"

Romantic

Rumujhumu Rumujhum Ke Elo Nupur Pay

রুমুঝুমু রুমুঝুম্ কে এল নূপুর-পায়

Kazi Nazrul Islam

"রুমুঝুমু রুমুঝুম্ কে এল নূপুর-পায়। ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ-ঘায়॥"

Discussion

Public comments for Ke Duronto Bajao Jhorer Bakul Banshi are available on the discussion page.

View discussion