যোগী হে, কে তুমি হৃদি-আসনে !
বিভূতিভূষিত শুভ্র দেহ, নাচিছ দিক্-বসনে ।।
মহা-আনন্দে পুলক কায়, গঙ্গা উথলি উছলি যায়,
ভালে শিশুশশী হাসিয়া চায়—
জটাজূট ছায় গগনে ।।
যোগী হে, কে তুমি হৃদি-আসনে !
বিভূতিভূষিত শুভ্র দেহ, নাচিছ দিক্-বসনে ।।
মহা-আনন্দে পুলক কায়, গঙ্গা উথলি উছলি যায়,
ভালে শিশুশশী হাসিয়া চায়—
জটাজূট ছায় গগনে ।।
Discussion
Public comments for Yogi He Ke Tumi Hridi Asane are available on the discussion page.
View discussion