আয় মরু-পারের হাওয়া,
নিয়ে যা রে মদিনায়।
জাত পাক মোস্তফার
রওজা মোবারক যথায়॥
পড়িয়া আজি দুখে
মাশরেকী এই মুল্লুকে,
পড়ব মগরেবের নামাজ
কবে খানায়ে-কাবায়॥
হজরতের নাম তসবি করে,
যাব রে মিসকিন বেশে,
ইসলামেরই দীন-ই ডঙ্কা
বাজল প্রথম যে দেশে॥
কাঁদব মাজার-শরিফ ধরে,
শুনব সেথায় কান পাতি,
হয়তো সেথা নবির মুখে
রব ওঠে ‘য়্যা উম্মতি’!
আজও কোরআনের কালাম
হয়তো সেথা শোনা যায়॥
Discussion
Public comments for Aai Moru Parer Haowa are available on the discussion page.
View discussion