Back to Library
Devotional

লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ Laho Salam Laho, Deener Badshah

Kazi Nazrul Islam

Read Laho Salam Laho, Deener Badshah in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

Lyrics

লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ
জয় আখেরি নবী।
পীড়িত জনগণে মুক্তি দিতে এলে
হে নবীকুলের রবি।।

তুমি আসার আগে ধরার মজলুম
করিত ফরিয়াদ, চোখে ছিল না ঘুম;
ধরার জিন্দানে বন্দী ইনসানে
আজাদী দিতে এলে, হে প্রিয় আল-আরবি।।

তব দামন ধরি’ যত গুনাহগার
মাগিল আশ্রয়,
তুমিই করিবে পার।
মানুষ ছিল আগে বন্য পশু প্রায়
কাঁদিত পাপে-তাপে অভাবে-বেদনায়,
শান্তিদাতা-রূপে সহসা এলে তুমি
ফুটিল দুনিয়ায় নব বেহেশতের ছবি।।

Read in Banglish
Laho salam laho, deener badshah Joy akheri nobi. Peelito jongone mukti dite ele He nobikuler robi. Tumi ashar age dhorar mojlum Korito foriyad, chokhe chhilo na ghum; Dhorar jindane bondi insane Azadi dite ele, he priyo Al-Arabi. Tobo damon dhori’ joto gunahgar Magilo ashroy, Tumi-i koribe par. Manush chhilo age bonyo poshu pray Kadito pape-tape obhabe-bedonay, Shantidata-rupe shoho-sa ele tumi Phutilo duniyay nobo behesther chhobi.

Related songs

More songs you may enjoy.

Devotional

Saharate Dekheche Aaj Baan

সাহারাতে ডেকেছে আজ বান

Kazi Nazrul Islam

"সাহারাতে ডেকেছে আজ বান, দেখে যা। মরুভুমি হল গুলিস্তান, দেখে যা॥ সেই বানেরই ছোঁয়ায় আবার আবাদ হল দুনিয়া,"

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Inspirational

Khushi Loye Khosh-Rojer

খুশি লয়ে খোশ-রোজের

Kazi Nazrul Islam

"খুশি লয়ে খোশ-রোজের আয় খেয়ালি খোশ-নসিব। জ্বাল দেয়ালি শবেরাতের, জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ।"

Devotional

Layli Layli Bhangiyo Na Dhyan

লায়লি লায়লি ভাঙিয়ো না ধ্যান

Kazi Nazrul Islam

"লায়লি! লায়লি! ভাঙিয়ো না ধ্যান মজনুর এ মিনতি। লায়লি কোথায়? আমি শুধু দেখি লা-এলার জ্যোতি॥"

Discussion

Public comments for Laho Salam Laho, Deener Badshah are available on the discussion page.

View discussion