Back to Library
Joyful

আজ তালের বনের করতালি Aaj Taler Boner Korotali

Rabindranath Tagore

Aaj Taler Boner Korotali lyrics by Rabindranath Tagore (1922). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আজ তালের বনের করতালি কিসের তালে
পূর্ণিমাচাঁদ মাঠের পারে ওঠার কালে॥

না-দেখা কোন্‌ বীণা বাজে আকাশ-মাঝে,
না-শোনা কোন্‌ রাগ রাগিণী শূন্যে ঢালে॥

ওর খুশির সাথে কোন্‌ খুশির আজ মেলামেশা,
কোন্‌ বিশ্বমাতন গানের নেশায় লাগল নেশা।

তারায় কাঁপে রিনিঝিনি যে কিঙ্কিণী
তারি কাঁপন লাগল কি ওর মুগ্ধ ভালে॥

Read in Banglish
Aaj taler boner korotali kisher tale Purnimachand mather pare uthar kale. Na-dekha kon bina baje akash-majhe, Na-shona kon rag ragini shunye dhale. Or khushir sathe kon khushir aaj melamesha, Kon bishwamaton ganer neshay laglo nesha. Taray kape rinijhini je kinkini Tari kapon laglo ki or mugdho bhale.

Keep exploring

Find more lyrics connected to this song.

Discussion

Public comments for Aaj Taler Boner Korotali are available on the discussion page.

View discussion

Related Tracks

Joyful

Aji Basanta Jagrata Dware

আজি বসন্ত জাগ্রত দ্বারে

Rabindranath Tagore

"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"

Nature-inspired

Ananter Bani Tumi

অনন্তের বাণী তুমি

Rabindranath Tagore

"অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।।"

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Serene

He Akashbihari Nirodbahon Jol

হে আকাশবিহারী-নীরদবাহন জল

Rabindranath Tagore

"হে আকাশবিহারী-নীরদবাহন জল, আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥"

Melancholic

Obelay Jodi Esecho Amar Bone

অবেলায় যদি এসেছ আমার বনে

Rabindranath Tagore

"অবেলায় যদি এসেছ আমার বনে দিনে বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়"

Awakening

Sannyasi

সন্ন্যাসী

Rabindranath Tagore

"সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত। বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥"