আজি ঈদ ঈদ ঈদ খুশির ঈদ, এল ঈদ
(যাঁর) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিদ॥
শোন, রেগাফিল, কী বলে তকবির ঈদগাহে,
(তোর) আমানতের হিসসাসাদকাদে খোদার রাহে;
নে সাদকা দিয়ে বেহেশ্তে, যাবার রসিদ॥
ঈদের চাঁদের তশতরিতেজান্নাত হতে
আনন্দেরই শিরনি এল আশমানি পথে,
সেই শিরনি নিয়ে নতুন আশায় জাগবে না-উম্মিদ॥
(তোর) পিরাহানের আতব গোলাাব লাগুক রে মনে,
(আজ) প্রেমের দাওত দে দুনিয়ার সকল জনে,
দিলেন ঈদের মারফতে হজরত এই তাগিদ॥
Discussion
Public comments for Aaji Eid Eid Eid Khushir Eid are available on the discussion page.
View discussion