Back to Library
Joyful

ও মন রমজানের ঐ রোজার শেষে O Mon Ramjaner Oi Rojar Sheshe

Kazi Nazrul Islam

O Mon Ramjaner Oi Rojar Sheshe lyrics by Kazi Nazrul Islam (1931). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

Read in Banglish
O mon ramjaner oi rojar sheshe elo khushir eid Tui apnake aaj biliye de, shon asmani tagid. Tor sona-dana, balakhana shob rahe lillah De zakat, murda muslimer aaj bhangite nid O mon ramjaner oi rojar sheshe elo khushir eid. Aaj porbi eider namaj re mon shei she eidgahe Je moydane shob gaji muslim hoyeche shohid. O mon ramjaner oi rojar sheshe elo khushir eid. Aaj bhule ja tor dosto-dushmon, hat melao hate, Tor prem diye kor bissho nikhil islame murid. O mon ramjaner oi rojar sheshe elo khushir eid. Jara jibon bhore rakhche roja, nityo upobashi Shei gorib iyatim miskine de ja kichu mufid O mon ramjaner oi rojar sheshe elo khushir eid Apnake aaj biliye de shon asmani tagid. Dhal hridoyer toshtorite shirni touhider, Tor daowat kobul korben hojrot hoy mone ummid. O mon ramjaner oi rojar sheshe elo khushir eid. Tore marlo chure jibon jure it pathor jara Shei pathor diye tolre gore premeri mosjid. O mon ramjaner oi rojar sheshe elo khushir eid Apnake aaj biliye de shon asmani tagid.

Related songs

More songs you may enjoy.

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Inspirational

Khushi Loye Khosh-Rojer

খুশি লয়ে খোশ-রোজের

Kazi Nazrul Islam

"খুশি লয়ে খোশ-রোজের আয় খেয়ালি খোশ-নসিব। জ্বাল দেয়ালি শবেরাতের, জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ।"

Devotional

Laho Salam Laho, Deener Badshah

লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ

Kazi Nazrul Islam

"লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ জয় আখেরি নবী। পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবীকুলের রবি।।"

Devotional

Layli Layli Bhangiyo Na Dhyan

লায়লি লায়লি ভাঙিয়ো না ধ্যান

Kazi Nazrul Islam

"লায়লি! লায়লি! ভাঙিয়ো না ধ্যান মজনুর এ মিনতি। লায়লি কোথায়? আমি শুধু দেখি লা-এলার জ্যোতি॥"

Devotional

Saharate Dekheche Aaj Baan

সাহারাতে ডেকেছে আজ বান

Kazi Nazrul Islam

"সাহারাতে ডেকেছে আজ বান, দেখে যা। মরুভুমি হল গুলিস্তান, দেখে যা॥ সেই বানেরই ছোঁয়ায় আবার আবাদ হল দুনিয়া,"

Discussion

Public comments for O Mon Ramjaner Oi Rojar Sheshe are available on the discussion page.

View discussion