আমি আঁধার আমি ছায়া,
আমি মরীচিকা মরুমায়া।
(হায়) কোথা পাব পথ ঠিকানা কেউ না বলে।
কাঁদে মোর প্রেম শুধু
আলেয়ার ছলে।।
বুকে মোর মরুতৃষা—
পাই না তো খুঁজে দিশা,
এ মালা আমি পরাব কার গলে।
কত পথিক দূর হতে দেখে চলে যায়,
এ ব্যথা জানাব কারে হায়।।
নিয়তির একি খেলা—
দিল মোরে অবহেলা,
জানিনা তো কেন মোর লাগি
কারও হাতে দীপ নাহি জ্বলে।
Discussion
Public comments for Aami Andhar Aami Chhaya are available on the discussion page.
View discussion