আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়
মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিয়ো॥
সুরের ডুরিতে জপমালা সম
তব নাম গাঁথা ছিল প্রিয়তম
দুয়ারে ভিখারি গাহিলে সে গান তুমি ফিরে না চাহিয়ো॥
অভিশাপ দিয়ো, বকুল-কুঞ্জে যদি কুহু গেয়ে ওঠে,
চরণে দলিয়ো সেই জুঁই গাছে আর যদি ফুল ফোটে।
মোর স্মৃতি আছে যা কিছু যেথায়
যেন তাহা চির-তরে মুছে যায়,
(মোর) যে ছবি ভাঙিয়া ফেলেছ ধুলায়
আর তুলে নাহি নিয়ো।
(তারে) তুলে নাহি নিয়ো॥
Discussion
Public comments for Adho Raate Jodi Ghum Bhenge Jay are available on the discussion page.
View discussion