ঝর ঝর ঝরে শাওন ধারা।
ভবনে এল মোর কে পথহারা॥
বিরহ-রজনি একেলা যাপি
সঘনে বহে ঝড় সভয়ে কাঁপি।
উথলি উঠে ঢেউ কুটিরে নাহি কেউ
গগনে নাহি মোর চন্দ্রতারা॥
নিভেছে গৃহদীপ নয়নে বারি,
আঁধারে তব মুখ নাহি নেহারি।
তোমার আকুল কুন্তল-বাসে
চেনা দিনের স্মৃতি স্মরণে আসে।
আজি কি এলে মোর প্রলয়-সুন্দর
ঝলকে বিদ্যুতে আঁখি-ইশারা॥
Discussion
Public comments for Jhoro Jhoro Jhore Shaon Dhara are available on the discussion page.
View discussion