Back to Library
Romantic

ভালোবাসি তোমাকে Bhalobashi Tomake

Anupam Roy

Bhalobashi Tomake lyrics by Anupam Roy (2023). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album

Single

Release

2023

গীতিকার
অনুপম রায়
ধরণ
আধুনিক
Lyrics

ও.. ও ভালোবাসি তোমাকে
বর্ষার রিমঝিমে,
শীতের নরম রোদে
শরতের কাশবনে।

ও.. ও ভালোবাসি তোমাকে
গ্রীষ্মের ক্লান্তিতে,
হেমন্তে ঝরা পাতায়
বসন্ত বিপ্লবে,
ও.. ও.. ভালোবাসি তোমাকে।

তোমার ঠিকানা আমি হারিয়ে ফেলে
একা মন মরা বসেছিলাম,
এ গলি ও গলি ঘুরে ক্লান্ত পায়ে
শেষে কি করে যে খুঁজে পেলাম।

আমি হেঁটে গেছি চিহ্ন রেখে
যদি সে চিনে নিতে চায়,
ছায়াপথ ধরে আসা যাওয়া তাই
যদি দেখা হয়ে যায়।

ও.. ও ভালোবাসি তোমাকে
বর্ষার রিমঝিমে,
শীতের নরম রোদে
শরতের কাশবনে,
ও..ও.. ভালোবাসি তোমাকে।

একটা কাঠবিড়ালী আমায় ডাকছে খালি
আমি তাকে চোখ রাঙাই,
সুপুরি গাছের সারি ওখানে দাঁড়িয়ে কেউ
জানলায় মুখ বাড়াই।

চিঠি লিখবোনা তোমাকে ভাবি
তবুও লেখা হয়ে যায়,
কখনো বলে কয়ে আসেনা কিছুই
বুঝিনা কিসের ছোঁয়া একা পায়, তোমায় আমায়।

ও.. ও ভালোবাসি তোমাকে
বর্ষার রিমঝিমে,
শীতের নরম রোদে
শরতের কাশবনে।
ও.. ও ভালোবাসি তোমাকে
গ্রীষ্মের ক্লান্তিতে,
হেমন্তে ঝরা পাতায়
বসন্ত বিপ্লবে,
ও..ও..

Read in Banglish
O.. o bhalobashi tomake Barshar rimjhime, Sheeter norom rode Shoroter kashbone. O.. o bhalobashi tomake Grishmer klantite, Hemonte jhora patay Bosonto biplobe, O.. o.. bhalobashi tomake. Tomar thikana ami hariye phele Eka mon mora bosechilam, E goli o goli ghure klanto paye Sheshe ki kore je khunje pelam. Ami hete gechi chinho rekhe Jodi se chine nite chay, Chayapoth dhore asa jawa tai Jodi dekha hoye jay. O.. o bhalobashi tomake Barshar rimjhime, Sheeter norom rode Shoroter kashbone, O..o.. bhalobashi tomake. Ekta kathbirali amay dakche khali Ami take chokh rangai, Supuri gacher sari okhane dariye keu Janlay mukh barai. Chithi likhbona tomake bhabi Tobuo lekha hoye jay, Kokhono bole koye asena kichui Bujhina kisher choya eka pay, tomay amay. O.. o bhalobashi tomake Barshar rimjhime, Sheeter norom rode Shoroter kashbone. O.. o bhalobashi tomake Grishmer klantite, Hemonte jhora patay Bosonto biplobe, O..o..

Related songs

More songs you may enjoy.

Romantic

Adore Theko

আদরে থেকো

Anupam Roy

"আমার ভাঙা ঘর-দোরে তোমার চলাচল দেখো বুকে ডেকে আনে গানের স্কুল। ঘামে ভেজা পথে যত অসুখের দল স্কেচ পেনে তাকে রাঙাও দুই আঙুল।"

Romantic

Tarar Moto

তারার মতো

Anupam Roy

"আমি তারার মতো জ্বলব, তোমার কথা বলব, দেখি আমায়, কে আটকায়?"

Romantic

Baiya Jao Majhi

বাইয়া যাও মাঝি

Anupam Roy

"চাঁদ ভাসা রাত তোমাকেই দেখে যায় আশা ছড়াচ্ছে জোনাকির দুডানায়, আনকোরা হাতে খুলছি কপাট তোমার ভরসায়।"

Romantic

Dibaratrir Kabyo

দিবারাত্রির কাব্য

Anupam Roy

"তুমি শীত আমি গ্রীষ্ম তুমি নীল আমি লাল, যেন তোমার অপেক্ষাতেই আমি ছিলাম এতকাল।"

Melancholic

Aaro Sheet

আরো শীত

Anupam Roy

"আরো শীত চুয়ে পড়ুক গাছের পাতার তলায় আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায় আরো শীত বাক্স বন্দি কিছু ইচ্ছে আছে"

Melancholic

Adbhut Mugdhata

অদ্ভুত মুগ্ধতা

Anupam Roy

"কত কত দিন কাব্যহীন থেকে যায় ডিমের সাদায়। কিছু কিছু নাম প্রেমিকার জিভে জড়িয়ে যায় কখনো বা কাঁদায়।"

Discussion

Public comments for Bhalobashi Tomake are available on the discussion page.

View discussion