Back to Library
Philosophical

আগে জান না ও মনুরায় Age Jan Na O Monuray

Lalon Fakir

Read Age Jan Na O Monuray in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

আগে জান না ও মনুরায়, –
বাজি হারিলে তখন
লজ্জায় মরণ
শেষে আর মিছে কান্দিলে কি হয়।।

খেল মন খেলারু
ভাবিয়ে শ্রীগুরু
সামাল সামাল বাজি সামাল সর্বদায়।।

এ দেশেরে জুয়োচুরি খেলা
টোটকা মেরে ফটকায় ফেলে রে মনভোলা।
তাইতে রলি বারে
খেলিস খুব হুসিয়ারে
নয়নে নয়নে বান্ধিয়া সদায়।।

চোরের সঙ্গে নাহি খাটে ধর্ম ছাড়া
হাতের অস্ত্র কভু করিস নে হাতছাড়া।
রাগ অস্ত্র ধরে
দুষ্ট দমন করে
স্বদেশেতে গমন কররে তরায়।।

চোয়ানি বান্ধিয়ে খেলে যে জন
কাহার যে সাধ্য সেও অঙ্গে দেয় হানা।
ফকির লালন বলে আমি
তিন তের না জানি
বাজি মেরে যাওয়া ভার হল আমায়।।

Read in Banglish
Age jan na o monuray, – Baji harile tokhon Lojjay moron Sheshe ar miche kandile ki hoy.. Khel mon khelaru Bhabiye Shriguru Samal samal baji samal sorboday.. E deshere juyochuri khela Totka mere photkay phele re monbhola. Taite roli bare Khelis khub husiyare Noyone noyone bandhiya soday.. Chorer songe nahi khate dhormo chara Hater ostro kobhu koris ne hatchara. Rag ostro dhore Dushto domon kore Swodeshete gomon korre toray.. Choyani bandhiye khele je jon Kahar je saddho seo onge dey hana. Phokir Lalon bole ami Tin tero na jani Baji mere jawa bhar holo amay..

Related songs

More songs you may enjoy.

Devotional

Hok Naam Bolo Rosona

হক নাম বল রসনা

Lalon Shah

"হক নাম বল রসনা যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা।।"

Philosophical

Khul Ne Kene Se Dhon

খুল নে কেনে সে ধন

Lalon Shah

"খুল নে কেনে সে ধন, (ও তার) গায়ক বিনে। (কত) মুক্তা-মণি রেখেছে সে ধনী, (সে ধন) বাঁধাই করে যে দোকানে।।"

Mystical

Lila Dekhe Lage Bhoy

লীলা দেখে লাগে ভয়

Lalon Shah

"লীলা দেখে লাগে ভয়। নৌকার উপর গঙ্গা বোঝাই ডেঙ্গা বেয়ে যায়। আবহায়াত নাম গঙ্গা সে যে সংক্ষেপে কেউ দেখে বুঝে"

Philosophical

Sadhya Ki Re Amar Se Rup Chinite

সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে

Lalon Shah

"সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে। অহর্নিশি মায়া-ঠুসি জ্ঞান-চক্ষেতে।। ঘরে ঈষাণ কোণে হামেশ ঘড়ি সেই নড়ে কি আমি নড়ি"

Spiritual

Se Bhab Uday Na Hole

সে ভাব উদয় না হলে

Lalon Shah

"সে ভাব উদয় না হলে কে পাবে সে অধর চাঁদের বারাম কোন কালে।"

Philosophical

Se Kotha Ki Kobar Kotha

সে কথা কি কবার কথা

Lalon Shah

"সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে। অমাবস্যায় পূর্ণশশী পূর্ণিমাতে অমাবস্যে।"

Discussion

Public comments for Age Jan Na O Monuray are available on the discussion page.

View discussion