সে ভাব উদয় না হলে
কে পাবে সে অধর চাঁদের বারাম
কোন কালে।
ডাঙ্গাতে পাতিয়ে আসন
জলে রস তার কৃতি এমন।
বেদে কি তার পায় অন্বেষণ
রাগের পথ ভুলে৷
ঘর ছেড়েছো নেচতে বাসা
অপথে তার যাওয়া-আসা
না জেনে তার ভেদ খোলাসা
কথা কি মেলে।
জলে যেমন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে কে পায়
লালন অমনি সাধন দ্বারায়
প’লো গোলমালো৷
Discussion
Public comments for Se Bhab Uday Na Hole are available on the discussion page.
View discussion