আগুনের দিন শেষ হবে একদিন Aguner Din Shesh Hobe Ekdin

আগুনের দিন শেষ হবে একদিন
ঝরনার পাশে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চল যায়
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন

হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোৎস্নায় নীল হবে অমনি
সেই আলোর পথ ধরে চলবে
সে যাত্রায় কেন হায়
ভয় হয় নিশিদিন

জোনাকীর গান বুঝি থামল
চাঁদনীতে লুকালো আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দুটি হাত বাড়ালে
এ ভূবন যে নূতন
এ স্বপন চিরদিন

বাংলিশ/Banglish

Aguner din shesh hobe ekdin Jhornār pashe gan hobe ekdin E prithibi chere chol jay Shopner shiri beye shimahin Hridoye jolche je bohni Se ekdin tara hoye jolbe Jyotsnay nil hobe omoni Shei alor poth dhore cholbe Se jatray keno hay Bhoy hoy nishidin Jonakir gan bujhi thamlo Chadnite lukalo arale Shishire snan kore bhor hoy Tumi eshe duti hat barale E bhubon je nuton E shopon chirodin

Discussion

Public comments for Aguner Din Shesh Hobe Ekdin are available on the discussion page.

View discussion