আঃ বেঁচেছি এখন।
শর্মা ও দিকে আর নন।
গোলেমালে ফাঁকতালে সট্কেছি কেমন।
বাবা! দেখে বরা’র দাঁতের পাটি,
লেগেছিল দাঁতকপাটি,
পড়ল খ’সে হাতের লাঠি
কে জানে কখন।
চুলগুলা সব ঘাড়ে খাড়া,
চক্ষু দুটো মশাল-পারা,
গোঁ ভরে হেঁট-মুখে তাড়া
কল্লে সে যখন,
রাস্তা দেখতে পাই নে চোখে,
পেটের মধ্যে হাত পা ঢোকে,
চুপ্সে গেল ফাঁপা ভুঁড়ি
শন্কাতে তখন।
Discussion
Public comments for Ah Bechechhi Ekhon are available on the discussion page.
View discussion