বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না–
তার কাছে আর যেয়ো না, যেয়ো না।
সুখে সে রয়েছে, সুখে সে থাকুক–
মোর কথা তারে বোলো না, বোলো না॥
আমায় যখন ভালো সে না বাসে
পায়ে ধরিলেও বাসিবে না সে।
কাজ কী, কাজ কী, কাজ কী সজনী–
মোর তরে তারে দিয়ো না বেদনা॥
Boli Go Sajani Jeyo Na Jeyo Na lyrics by Rabindranath Tagore (1881). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.
Updated March 18, 2026
1881
বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না–
তার কাছে আর যেয়ো না, যেয়ো না।
সুখে সে রয়েছে, সুখে সে থাকুক–
মোর কথা তারে বোলো না, বোলো না॥
আমায় যখন ভালো সে না বাসে
পায়ে ধরিলেও বাসিবে না সে।
কাজ কী, কাজ কী, কাজ কী সজনী–
মোর তরে তারে দিয়ো না বেদনা॥
More songs you may enjoy.
ভালোবাসিলে যদি সে ভালো না বাসে
Rabindranath Tagore
"ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল । মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল ।"
হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা
Rabindranath Tagore
"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"
আমি নিশি নিশি কত রচিব শয়ন
Rabindranath Tagore
"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"
হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা
Rabindranath Tagore
"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"
হল না লো হল না সই
Rabindranath Tagore
"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা
Rabindranath Tagore
"মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা-- জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥"
Discussion
Public comments for Boli Go Sajani Jeyo Na Jeyo Na are available on the discussion page.
View discussion