Back to Library
Joyful

ওই আসে ওই অতি ভৈরব হরষে Oi Ashe Oi Ati Bhairaba Harashe

Rabindranath Tagore

Oi Ashe Oi Ati Bhairaba Harashe lyrics by Rabindranath Tagore (1882). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

ওই আসে ওই অতি ভৈরব হরষে
জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে
ঘনগৌরবে নবযৌবনা বরষা
শ্যামগম্ভীর সরসা।

গুরু গর্জনে নীল অরণ্য শিহরে,
নিখিলচিত্তহরষা
ঘনগৌরবে আসিছে মত্ত বরষা ॥

কোথা তোরা অয়ি তরুণী পথিকললনা,
জনপদবধূ তড়িতচকিতনয়না,
মালতীমালিনী কোথা প্রিয়পরিচারিকা,
কোথা তোরা অভিসারিকা।
ঘনবনতলে এসো ঘননীলবসনা,
ললিত নৃত্যে বাজুক স্বর্ণরসনা,
আনো বীণা মনোহারিকা।
কোথা বিরহিণী, কোথা তোরা অভিসারিকা ॥

আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা,
বাজাও শঙ্খ, হুলুরব করো বধুরা—
এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী,
ওগো প্রিয়সুখভাগিনী।
কুঞ্জকুটিরে অয়ি ভাবাকুললোচনা,
ভূর্জপাতায় নবগীত করো রচনা
মেঘমল্লাররাগিণী।
এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী॥

কেতকীকেশরে কেশপাশ করো সুরভি,
ক্ষীণ কটিতটে গাঁথি লয়ে পরো করবী॥
কদম্বরেণু বিছাইয়া দাও শয়নে,
অঞ্জন আঁকো নয়নে।
তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া
ভবনশিখীরে নাচাও গণিয়া গণিয়া
স্মিতবিকশিত বয়নে—
কদম্বরেণু বিছাইয়া ফুলশয়নে॥

এসেছে বরষা, এসেছে নবীনা বরষা,
গগন ভরিয়া এসেছে ভুবনভরসা ॥
দুলিছে পবনে সনসন বনবীথিকা,
গীতিময় তরুলতিকা।
শতেক যুগের কবিদলে মিলি আকাশে
ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে
শতেক যুগের গীতিকা।
শতশতগীতমুখরিত বনবীথিকা ॥

Read in Banglish
Oi ashe oi ati bhairaba harashe Jalasinchita kshitisaurabharabhase Ghanagaurabe nabayaubana barasha Shyamagambhira sarasa. Guru garjane nila aranya shihare, Nikhitachittaharasha Ghanagaurabe asiche matta barasha. Kotha tora ayi taruni pathikalalana, Janapadabadhu taditachakitanayana, Malatimalini kotha priyaparicharika, Kotha tora abhisarika. Ghanabanatale eso ghananilabasana, Lalita nritye bajuka swarnarasana, Ano bina manoharika. Kotha birahini, kotha tora abhisarika. Ano mridanga muraja murali madhura, Bajao shankha, huluraba karo badhura-- Eseche barasha, ogo naba-anuragini, Ogo priyasukhabhagini. Kunjakutire ayi bhabakulalochana, Bhurjapataya nabagita karo rachana Meghmallar-ragini. Eseche barasha, ogo naba-anuragini. Ketakikeshare keshapasha karo surabhi, Kshina katitate ganthi laye paro karabi. Kadambarenu bichaia dao shayane, Anjana anko nayane. Tale tale duti kankana kanakaniya Bhabanashikhire nachao ganiya ganiya Smitabikashita bayane-- Kadambarenu bichaia phulashayane. Eseche barasha, eseche nabina barasha, Gagana bharia eseche bhubanabharasha. Duliche pabane sanasana banabithika, Gitimaya tarulatika. Shateka jugera kabidale mili akashe Dhwania tuliche mattamadira batase Shateka jugera gitika. Shatashatagitimukharita banabithika.

Related songs

More songs you may enjoy.

Majestic

Adhar Ambare Prochondo

আঁধার অম্বরে প্রচণ্ড

Rabindranath Tagore

"আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।"

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Nature

Dharani Dure Cheye Keno Aaj Achis Jege

ধরণী দূরে চেয়ে কেন আজ আছিস জেগে

Rabindranath Tagore

"ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে॥ আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি, মুখে চায় কোন্‌ অতিথি আকাশের নবীন মেঘে॥"

Majestic

Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে

Rabindranath Tagore

"শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে, রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥ সাত-সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে, দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥"

Poetic

Shyamal Chhaya Naiba Gele

শ্যামল ছায়া নাইবা গেলে

Rabindranath Tagore

"শ্যামল ছায়া, নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে॥ সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,"

Romantic

Aj Nobin Megher Sur

আজ নবীন মেঘের সুর

Rabindranath Tagore

"আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে । আমার ভাবনা যত উতল হল অকারণে ।।"

Discussion

Public comments for Oi Ashe Oi Ati Bhairaba Harashe are available on the discussion page.

View discussion