Back to Library
Serene

আহা জাগি পোহালো বিভাবরী Aha Jagi Pohalo Bibhabari

Rabindranath Tagore

Read Aha Jagi Pohalo Bibhabari in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

1895

Lyrics

আহা, জাগি পোহালো বিভাবরী।
অতি ক্লান্ত নয়ন তব সুন্দরী॥

ম্লান প্রদীপ উষানিলচঞ্চল, পাণ্ডুর শশধর গত-অস্তাচল,
মুছ আঁখিজল, চল’ সখি চল’ অঙ্গে নীলাঞ্চল সম্বরি॥

শরতপ্রভাত নিরাময় নির্মল, শান্ত সমীরে কোমল পরিমল,
নির্জন বনতল শিশিরসুশীতল, পুলকাকুল তরুবল্লরী।

বিরহশয়নে ফেলি মলিন মালিকা এস নবভুবনে এসে গো বালিকা,
গাঁথি লহ অঞ্চলে নব শেফালিকা অলকে নবীন ফুলমঞ্জরী॥

Read in Banglish
Aha, jagi pohalo bibhabari. Ati klanto nayon tabo sundari. Mlano prodip ushanilochoncholo, pandur shashodhar gato-ostacholo, Muchho ankhijol, cholo sokhi cholo onge nilanchol sombori. Shorotoprobhat niramoy nirmolo, shanto somire komolo porimolo, Nirjon bonotol shishirosushitolo, pulokakulo torubollori. Birohoshoyone pheli molin malika eso nobobhubone esho go balika, Ganthi loho onchole nobo shephalika oloke nobin phulomonjori.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো

Rabindranath Tagore

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"

Spiritual

Akash Bhora Surjo Tara

আকাশভরা সূর্য-তারা

Rabindranath Tagore

"আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Joyful

Aay Tobe Shohochori

আয় তবে সহচরী

Rabindranath Tagore

"আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান"

Nature

Achho Akash-pane Tule Matha

আছ আকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

"আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।"

Discussion

Public comments for Aha Jagi Pohalo Bibhabari are available on the discussion page.

View discussion