ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
তারা আজ কেঁদে শুধায়, ‘সেই ডালে ফুল ফুটল কি গো,
ওগো কও ফুটল কত।’

তারা কয়, ‘হঠাৎ হাওয়ায় এল ভাসি
মধুরের সুদূর হাসি হায়।
খ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেম শত শত।’

তারা কয়, ‘আজ কি তবে এসেছে সে নবীন বেশে।
আজ কি তবে এত ক্ষণে জাগল বনে যে গান ছিল মনে মনে।
সেই বারতা কানে নিয়ে
যাই যাই চলে এই বারের মতো।’

বাংলিশ/Banglish

Phaguner shuru hotei shukno pata jhorlo joto Tara aaj kende shudhai, 'sei dale phul phutlo ki go, Ogo kao phutlo koto.' Tara koy, 'hothat haway elo bhashi Modhurer shudur hashi hay. Khepa haway akul hoye jhore gelem shoto shoto.' Tara koy, 'aaj ki tobe esheche she nobin beshe. Aaj ki tobe eto khone jaglo bone je gaan chhilo mone mone. Sei barota kane niye Jai jai chole ei barer moto.'

Discussion

Public comments for Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto are available on the discussion page.

View discussion