আহাদে আহমদ এসে নবী নামটি জানালে।
যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে৷
আহাদ নামে পরওয়ার
আহমদ নাম হল যার
জন্ম-মৃত্যু হয় যদি তার
শরার আইন কৈ চলে৷
নবী যারে মানিতে হয়
উচিত বটে তাই চিনে লয়
পুরুষ কি প্রকৃতি কয়
সৃষ্টি সৃজন-কালে।।
আহাদ নামে কেন ভাই
মানব-লীলা করেন সাঁই
লালন বলে, তবে কেন যাই
অদেখা ভাবুক দলে।।
Discussion
Public comments for Ahade Ahmed Ese Nabi Namti Janale are available on the discussion page.
View discussion