যেদিন ডিম্ব ভরে ভেসেছিল সাঁই,
সেদিন কে হল তার সঙ্গী কাহারে শুধাই॥
পয়ার রূপ ধরি এসে
দেখা দিল ঢেউতে ভেসে
কি নাম তার না পাই দিশে
আগমে ইসারায় বলে কহে তাই।
সৃষ্টি না করিল যখন
কে ছিল তার আগে তখন
শুনতে অসম ভাব সে বচন
একের কুদরতে দুজনে তরাই।
তারে না চিনিতে পারি
অধর কেমনে ধরি
লালন বলে, সেই যে নূরী
খোদার ঘোট নবীর বড় কেহ কয়।।
Discussion
Public comments for Sedin Ke Holo Tar Songi Kahare Sudhai are available on the discussion page.
View discussion