Back to Library
Rebellious

আহ্বান Ahoban

Shohortoli

Ahoban lyrics by Shohortoli (2013). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Release

2013

কণ্ঠশিল্পী
মিশু খান
ধরণ
আধুনিক
Lyrics

অন্তরালে আবছায়ায় আঁকো,
ন্বপ্নজালে অবচেতনে জাগো।
“অথবা”, “হয়তো”, “যদির” বিভ্রমে;
কলমের মায়ায় মাতো।
রেখে থাকো কোনোদিন কোনো ঠুনকো বোধ,
ডুকরে মরে একলা ক্রোধ।
সস্তা ক্ষোভের জানালায়, গা এলিয়ে অবহেলায়,
ঝুলে থাকে আজন্ম শোধ…
এখনো ফিরে আসো, পারলে জেনে নাও,
শ্লোগানের ভাষায় নিজেকে চিনে নাও।
চর্মচোখে নয়, মনেরই চোখে দেখো,
তোমারি মতো কেউ আলোড়িত আভায়।

লালসার প্রান্তের শেষ সীমায় বেঁধে বাসা,
পাথুরে অনুভূতির দু-নৌকায় পা রাখা।
ভ্রান্ত জমিদারি একাই আগলে রাখো,
জলসা ঘরের নষ্ট আত্মায় মাতো…

এখনো জেগে উঠো, পারলে শুনে নাও, অসীম জনতার গান।
দেখে নাও, শিখে নাও, ওদেরই ভাষায় লেখা আহবান।
তাদেরই ভীড়ে অচেনায়, মিশে যাও মিছিলের মেলায়।

মিছিলে মিলেছি কেননা বুকের
কলজের সাথে হাড় পাঁজরেরা
মিছিলে গিয়েছে কবে একদিন
জীবনের সন্ধানে
কেননা আমরা ফিরে পেতে চাই
আমাদের যতো হৃত যৌবন
স্বপ্নকে নিয়ে চোলাই যন্ত্রে মদ্যের বিলাসীতা
কেননা দেশের যতো ঘরবাড়ি মাঠ ঘাট পথ
ফিরে পেতে চায় তাদের জম্নদাতা
কালপুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে
প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষনার অক্ষরে
এদেশ আমার
আমাদের মাটি
এদেশে যেখানে যতোকিছু খাঁটি
এদেশের কলকারখানা আর
আমাদেরই ভরা সোনার খামার
আমাদের ভাই আমাদের বোন
আমরাই যারা খাটি
আমাদেরই বুকে গড়েছি এবার
শেষ যুদ্ধের ঘাঁটি

তাই
গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরী হও
কার ঘরে জ্বলেনি দীপ চির আঁধার তৈরী হও
কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরী হও
ঘরে ঘরে ডাক পাঠাও জোটবাঁধো তৈরী হও
মাঠে কিষান কলে মজুর নওজোয়ান জোট বাঁধো
এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
প্রতিভা আর যশোদা মার রক্তবীজ এই মিছিল
স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল
শিশুহারা মাতাপিতার অভিশাপের এই মিছিল
এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
এই মিছিল, এই মিছিল
হও সামিল…

Read in Banglish
Antorale abchayay ako, Swapnojale obochetone jago. “Othoba”, “Hoyto”, “Jodir” bibhrome; Kolomer mayay mato. Rekhe thako konodin kono thunko bodh, Dukre more ekla krodh. Sosta khovber janalay, ga eliye obohelay, Jhule thake ajonmo shodh… Ekhono phire asho, parle jene nao, Sloganer bhashay nijeke chine nao. Chormochokhe noy, moneri chokhe dekho, Tomari moto keu alorito abhay. Lalsar pranter shesh simay bedhe basha, Pathure onubhutir du-noukay pa rakha. Bhranto jimidari ekai agle rakho, Jalsa ghorer noshto attay mato… Ekhono jege utho, parle shune nao, oshim jnotar gaan. Dekhe nao, shikhe nao, oderi bhashay lekha ahoban. Taderi bhire ochenay, mishe jao michiler melay. Michile milechi keno na buker Koljer sathe har panjorera Michile giyeche kobe ekdin Jiboner sondhane Kenona amra phire pete chai Amader joto hrito joubon Swapnoke niye cholai jontre moddyer bilashita Kenona desher joto ghorbari math ghat poth Phire pete chay tader jonmodata Kalpurusher hat theke tai jiggasha chire ene Prottek mukhe jobab likhechi ghoshnar okkhore Edesh amar Amader mati Edeshe jekhane jotokichu khati Edesher kolkarkhana ar Amaderi bhora sonar khamar Amader bhai amader bon Amrai jara khati Amaderi buke gorechi ebar Shesh juddher ghati Tai Gram nogor math pathar bondore toiri ho Kar ghore jwoleni dip chiro adhar toiri ho Kar bachar joteni dudh shukno mukh toiri ho Ghore ghore dak pathao jotbadho toiri ho Mathe kishan kole mojur noujoyan jot badho Ei michil sobharar sobpaoar ei michil Protibha ar joshoda mar roktobij ei michil Swamihara onathinir chokher jol ei michil Shishuhara matapitar obhishaper ei michil Ei michil sobharar sobpaoar ei michil Ei michil, ei michil Hao shamil…

Related songs

More songs you may enjoy.

Melancholic

Nilika

নীলিকা

Shohortoli

"একটু পরে বইবে নদী, কপোল বেয়ে; জমাট শোকের একলা পাহাড়, বুক চিরে উঠবে নেয়ে। নীলিকার নয়নে, কতো কথার আয়োজনে, ঝাপসা আবেগ ডানা ঝাপটে গেলো।"

Melancholic

Prosthan-2 (Bishadsindhu)

প্রস্থান-২ (বিষাদসিন্ধু)

Shohortoli

"চোখে ধরে ছায়াপথ, চেয়ে রবে কতপথ জানালার শিকে, তোমার চাহনি ফিকে বিষাদ-সিন্ধু লেখো নীরবে…"

Melancholic

Shonali Shei Dine

সোনালী সেই দিনে

Shohortoli

"সোনালী সেই দিনে ফিরে যেতে হবে শুধু তোমারি আশায়৷ যেনো মনে পড়ে আমার এই ছোট্ট শহরে, … শুধু তুমি ছিলে হায়৷"

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Melancholic

Khorkutu

খড়কুটো

Shohortoli

"জানি জানবেনা, কতটা কাঙ্গাল আমি! কতটা আকালে এ সমুদ্র মরুভূমি। জানি জানার দরকার নেই, ইতিহাসতো হারাবে খেই।"

Melancholic

Ma

মা

Shohortoli

"উঠোন পেরিয়ে দু’পা সামনে এগুতে গেলে ভাবি এই বুঝি মা বলছেন’ “খোকা একটু সাবধানে” এখনো মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়, নিরাশ্রয় দু’হাত পাগলের মতো তোমার বুকের ওম খোঁজে"

Discussion

Public comments for Ahoban are available on the discussion page.

View discussion