Back to Library
Urban

কর্কশ Korkosh

Shohortoli

Korkosh lyrics by Shohortoli (2010). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2010

গীতিকার
তপন মাহমুদ
কণ্ঠশিল্পী
মিশু
Lyrics

কুহুতান, কলতানে ভেজা পাখার শহর
সুপ্রভাতে আরেকটা দিন;
স্বাগতম… ভাবনার বহর।

কর্কশ স্বাভাবিকতা, ঠিক
কানের পাশেই বাসা।
প্রতীক হতে পারে কালো,
আমাদের জানালা ধরে
ভেসে আসে যা পার্থিব;
প্রতিফলিত আলো…

কালোর চাষ-বাস বুকের বামে,
মেঠো পিচে; একাকার ভারী মেঘে,
আড়ালে-আবডালে, মগডালে।
পোষ মানেনা কে বলে ?
শহরের খাঁচায় বন্দী, আলোর শিক
সূর্য দেবতার যতনে; বেড়ে উঠে উষ্ণতায়।

অসীম প্রজন্ম অগ্রজে-অনুজে,
ভীড়ের ভারে, সমান তালে;
বেড়ে উঠে উষ্ণতায়।

ঠোঁটে ঠোঁট রেখে,
ভালোবাসার যুদ্ধে কাড়াকাড়ি।
নিকোটিনে ভরা হৃদপিন্ডের ব্যবচ্ছেদ আড়াআড়ি।

আমি-তুমি ও সে, আমরা চিরচেনা;
আগন্তুক, পরিচিতজনেরা।
এখন এখানে তক্ষক চারপাশে,
এখন এখানে তক্ষক চারপাশে….

Read in Banglish
Kuhutan, kolotane bheja pakhar shohor Suprobhate arekta din; Swagotom… bhabnar bohor. Korkosh swobhabikota, thik Kaner pashei basha. Protik hote pare kalo, Amader janala dhore Bhese ashe ja parthibo; Protifolito alo… Kalor chash-bash buker bame, Metho piche; ekakar bhari meghe, Arale-abdale, mogdale. Posh manena ke bole? Shohorer khanchay bondi, alor shik Surjo debotar jotone; bere uthe ushnotay. Oshim projonmo ogroje-onuje, Bhirer bhare, soman tale; Bere uthe ushnotay. Thonte thont rekhe, Bhalobashar juddhe karakari. Nicotine-e bhora hridpinder byobocched arari. Ami-tumi o she, amra chirochena; Agontuk, porichitojonera. Ekhon ekhane tokkhok charpashe, Ekhon ekhane tokkhok charpashe….
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Melancholic

Akash-Prithibi

আকাশ-পৃথিবী

Shohortoli

"হৃদয়ের শাদা রঙটুকু সব হয়েছে কেবলই নোনা। না-পাওয়ার চাপা আর্তনাদে, অবেলায় ঝড়া পাতা।"

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Melancholic

Shonali Shei Dine

সোনালী সেই দিনে

Shohortoli

"সোনালী সেই দিনে ফিরে যেতে হবে শুধু তোমারি আশায়৷ যেনো মনে পড়ে আমার এই ছোট্ট শহরে, … শুধু তুমি ছিলে হায়৷"

Melancholic

Nilika

নীলিকা

Shohortoli

"একটু পরে বইবে নদী, কপোল বেয়ে; জমাট শোকের একলা পাহাড়, বুক চিরে উঠবে নেয়ে। নীলিকার নয়নে, কতো কথার আয়োজনে, ঝাপসা আবেগ ডানা ঝাপটে গেলো।"

Melancholic

Prosthan-2 (Bishadsindhu)

প্রস্থান-২ (বিষাদসিন্ধু)

Shohortoli

"চোখে ধরে ছায়াপথ, চেয়ে রবে কতপথ জানালার শিকে, তোমার চাহনি ফিকে বিষাদ-সিন্ধু লেখো নীরবে…"

Revolutionary

Gono Jowar

গণ জোয়ার

Shohortoli

"লঙ্ঘিত সীমানায় চর্চিত স্বাধীনতা অস্থির এ সময় হে, মুক্তি মিলিবে এই সীমানা"

Discussion

Public comments for Korkosh are available on the discussion page.

View discussion