আইবো নিত্যি যাইবো নিত্যি তাহাদের স্বভাব গো
ও খালা হুনতাছনি গো চাচি হুনতাছনি গো
তোমরার বাড়িত মেওয়ান আইছে গো।।
নিত্যি আইলে কী হইয়াছে
ভাত কী ঘরে কম আছে
ফাতে দিব ডেগ মুছে
তারা খাইবে গো।।
মেওয়ান আইছে পঞ্চজনা
পুয়াপুড়ি আনাগোনা
কেউ খাহে কেউ খাহিবে না
খাওয়াইলে ছবাব গো।।
সাপ্তাহ পরে আয় একলা মেওয়ান
দুইলা সন্তান তাহার মহান
আসলে তারা আল্লাহর দান
নবীজির সুন্নত গো।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
আজাইর হও তাদের খাওয়াইয়া
নইলে যাইবা প্যাঁচে পড়িয়া
না বুঝিবে বাও গো।।
Discussion
Public comments for Aibo Nittyi Jaibo Nittyi Tahader Swobhab Go are available on the discussion page.
View discussion