আইস ধনী রতন মন্দিরে
ভাবে পুলকিত ধনী পাইয়া বন্ধরে।
রতি রাধা রিসাবতী বিভোর শ্যামের কুলে
কমলের মধু যেন লুটিয়া ভ্ৰমরে।
কুমুদিনীর চন্দ্ৰ সুন্দর রাধার সুন্দর কানু।
প্ৰেমসাগরে দুই কান্ডারী ভাইস ফিরে জলে
তাহে ধইরা রসরাজু আনন্দে সাঁতারে।
ভাইবে রাধারমণ বলে দেখা গো সকলে
রাই কুলে শ্যাম, শ্যাম কুলে রাই শোভা করিয়াছে।
Discussion
Public comments for Aiso Dhoni Roton Mondire are available on the discussion page.
View discussion