আজ কি তাহার বারতা পেল রে কিশলয়।
ওরা কার কথা কয় রে বনময়।।
আকাশে আকাশে দুরে দুরে সুরে সুরে
কোন পথিকের গাহে জয়।।
যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলে
ঝিল্লিমুখর ঘন বনতলে,
এসো কবি, এসো, মালা পরো, বাঁশি ধরো-
হোক গানে গানে বিনিময়।।
Read Aj Ki Tahar Barota Pelo in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1925
আজ কি তাহার বারতা পেল রে কিশলয়।
ওরা কার কথা কয় রে বনময়।।
আকাশে আকাশে দুরে দুরে সুরে সুরে
কোন পথিকের গাহে জয়।।
যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলে
ঝিল্লিমুখর ঘন বনতলে,
এসো কবি, এসো, মালা পরো, বাঁশি ধরো-
হোক গানে গানে বিনিময়।।
More songs you may enjoy.
আজি বসন্ত জাগ্রত দ্বারে
Rabindranath Tagore
"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"
অনন্তের বাণী তুমি
Rabindranath Tagore
"অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।।"
সে কোন্ বনের হরিণ
Rabindranath Tagore
"সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে। কে তারে বাঁধল অকারণে॥ গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ"
আজি দখিন-দুয়ার খোলা
Rabindranath Tagore
"আজি দখিন-দুয়ার খোলা – এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো । দিব হৃদয়দোলায় দোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।।"
আকাশ আমায় ভরল আলোয়
Rabindranath Tagore
"আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে। সুরের আবীর হানব হাওয়ায়, নাচের আবীর হাওয়ায় হানে।।"
যদি তারে নাই চিনি গো
Rabindranath Tagore
"যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে জানি নে॥ সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে"
Discussion
Public comments for Aj Ki Tahar Barota Pelo are available on the discussion page.
View discussion