আকাশ আমায় ভরল আলোয় Akash Amay Bhorlo Aloy

আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে।
সুরের আবীর হানব হাওয়ায়,
নাচের আবীর হাওয়ায় হানে।।

ওরে পলাশ, ওরে পলাশ,
রাঙা রাঙা শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বলাস-
আমার মনের রাগ রাগিণী
রাঙা হল রঙিন তানে।।

দখিন-হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামে না যে।
নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নূপুর বাজে।

ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস-
তোমার গন্ধ আমার কন্ঠে
আমার হৃদয় টেনে আনে।।

বাংলিশ/Banglish

Akash amay bhorlo aloy, Akash ami bhorbo gane. Surer abir hanbo haway, Nacher abir haway hane. Ore polash, ore polash, Ranga ranga shikhay shikhay Dike dike agun jolas - Amar moner rag ragini Ranga holo rongin tane. Dokhin-haway kusumboner Buker kapon thame na je. Nil akashe sonar aloy Kochi patar nupur baje. Ore shirish, ore shirish, Mridu hashir ontorale Gondhojale shunno ghirish - Tomar gondho amar konthe Amar hridoy tene ane.

Discussion

Public comments for Akash Amay Bhorlo Aloy are available on the discussion page.

View discussion