Back to Library
Joyful

আজি দখিন-দুয়ার খোলা Aji Dokhin Duyar Khola

Rabindranath Tagore

Aji Dokhin Duyar Khola lyrics by Rabindranath Tagore (1915). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

আজি দখিন-দুয়ার খোলা –
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।
দিব হৃদয়দোলায় দোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।।

নব শ্যামল শোভন রথে এসো বকুলবিছানো পথে,
এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু ।
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।।

এসো ঘনপল্লবপুঞ্জে এসো হে, এসো হে, এসো হে ।
এসো বনমল্লিকাকুঞ্জে এসো হে, এসো হে, এসো হে ।
মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে,
তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়ায়ে দিয়ো –
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।।

Read in Banglish
Aji dokhin-duyar khola – Esho he, esho he, esho he amar boshonto esho. Dibo hridoydolay dola, Esho he, esho he, esho he amar boshonto esho. Nobo shamol shobhon rothe esho bokulbichano pothe, Esho bajaye byakul benu mekhe piyalphooler renu. Esho he, esho he, esho he amar boshonto esho. Esho ghonopollobpunje esho he, esho he, esho he. Esho bonomollikakunje esho he, esho he, esho he. Mridu modhur modir heshe esho pagol haoyar deshe, Tomar utola uttoriya tumi akashe uraye diyo – Esho he, esho he, esho he amar boshonto esho.

Related songs

More songs you may enjoy.

Joyful

Aji Basanta Jagrata Dware

আজি বসন্ত জাগ্রত দ্বারে

Rabindranath Tagore

"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"

Nature-inspired

Ananter Bani Tumi

অনন্তের বাণী তুমি

Rabindranath Tagore

"অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।।"

Ethereal

Se Kon Boner Horin

সে কোন্‌ বনের হরিণ

Rabindranath Tagore

"সে কোন্‌ বনের হরিণ ছিল আমার মনে। কে তারে বাঁধল অকারণে॥ গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ"

Joyful

Aj Ki Tahar Barota Pelo

আজ কি তাহার বারতা পেল

Rabindranath Tagore

"আজ কি তাহার বারতা পেল রে কিশলয়। ওরা কার কথা কয় রে বনময়।। আকাশে আকাশে দুরে দুরে সুরে সুরে কোন পথিকের গাহে জয়।।"

Joyful

Akash Amay Bhorlo Aloy

আকাশ আমায় ভরল আলোয়

Rabindranath Tagore

"আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে। সুরের আবীর হানব হাওয়ায়, নাচের আবীর হাওয়ায় হানে।।"

Romantic

Jodi Tare Nai Chini Go

যদি তারে নাই চিনি গো

Rabindranath Tagore

"যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে জানি নে॥ সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে"

Discussion

Public comments for Aji Dokhin Duyar Khola are available on the discussion page.

View discussion