আজ করছে সাঁই ব্রহ্মাণ্ডের উপর সে রূপ লীলে Aj Korche Sai Brahmander Upor Se Rup Lile

আজ করছে সাঁই ব্রহ্মাণ্ডের উপর সে রূপ লীলে।
নিরাকারে শেষে ছিল যেরূপ হালে৷

নিরাকারে গম্ভো ভারি
আমি কি বুঝতে পারি
কিঞ্চিৎ প্রমাণ তারি
শুনি সুফলে।

আবিম্ব উথলিয়ে নীর
পড়িছে সে নিরাকার
ডিম্বরূপ হয় গো তার
সৃষ্টির ছলে।

আপন তত্ত্বে আপনি কানা
মিছে করি পড়াশোনা
লালন বলে, যাবে জানা
আপনারে চিনিলে৷।

বাংলিশ/Banglish

Aj korche Sai brahmander upor se rup lile. Nirakare sheshe chilo jerup hale. Nirakare gombho bhari Ami ki bujhte pari Kinchit proman tari Shuni sufole. Abimbo utholiye neer Podiche se nirakar Dimborup hoy go tar Srishtir chole. Apon totte aponi kana Miche kori porashona Lalon bole, jabe jana Apnare chinile.

Discussion

Public comments for Aj Korche Sai Brahmander Upor Se Rup Lile are available on the discussion page.

View discussion