আজ নিশীথে অভিসার তোমারই পথে,
প্রিয়তম,
বনের পারে নিরালায় দিয়ো হে দেখা,
নিরুপম॥
সুদূর নদীর ধারে নিরালাতে বালুচরে –
চখার তরে যথা একা চখী কেঁদে মরে,
সেথা সহসা আসিয়ো গোপন প্রিয়
স্বপন সম॥
তোমারই আশায় ঘুরি শত গ্রহে শত লোকে,
(ওগো) আমারই বিরহ জাগে বিরহী চাঁদের চোখে,
অকূল পাথার নিরাশার পারায়ে এসো
প্রাণে মম॥
Discussion
Public comments for Aj Nishithe Abhisar Tomari Pothe are available on the discussion page.
View discussion