নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
(হে প্রিয়তম)
নিত্য নূতন রূপে আবার আসব এই হেথাই॥
চাঁদনি রাতের বাতায়নে রইবে চেয়ে উদাস মনে,
বলব আমি, ‘হারাইনি গো নাই ভাবনা নাই;
আকাশ-লোকে তারার চোখে তোমার পানে চাই!’
সাঁঝ সকালে জল নিতে যাও যে বনপথ বেয়ে –
ঝরা মুকুল হয়ে আমি সে-পথ দেব ছেয়ে।
বাতাস হয়ে লহর তুলে ঘোমটা মুখের দেব খুলে,
বলবে হেসে, ‘হায় কালা-মুখ, তোমার মরণ নাই?’
সত্যি আমার নাই তো মরণ তোমায় ভালোবেসে,
তোমার আমার পাওয়ার আশায় আবার আমি এলাম হেসে
কাছে কাছে ছিলাম বলে
দূরে তুমি যাওনি চলে
বাহির ছেড়ে আজ পেয়েছি তোমার অন্তরেতে ঠাঁই।
Discussion
Public comments for Niruddesher Pothe Ami Hariye Jodi Jai are available on the discussion page.
View discussion