Back to Library
Melancholic

ডেকো না আর দূরের প্রিয়া Deko Na Ar Durer Priya

Kazi Nazrul Islam

Deko Na Ar Durer Priya lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album
Ganer Mala
Release

1934

কণ্ঠশিল্পী
সুবল দাশগুপ্ত
Lyrics

ডেকো না আর দূরের প্রিয়া
থাকিতে দাও নিরালা।
কী হবে হায় বিদায় – বেলায়
এনে সুধার পিয়ালা॥

সুখের দেশের পাখি তুমি
কেন এলে এ বনে,
আজ এ বনে জাগে শুধু
কণ্টকের স্মৃতির জ্বালা॥

মরুর বুকে কী ঘোর তৃষা
বুঝিবে কি মেঘ-পরি,
মিটিবে না আমার তৃষা
ওই আঁখি-জলে বালা।

আঁধার ঘরের আলো তুমি
আমি রাতের আলেয়া,
ভোলো আমায় চিরতরে,
ফিরিয়া নাও এ ফুলমালা॥

Read in Banglish
Deko na ar durer priya thakite dao nirala. Ki hobe hay biday – belay ene sudhar piyala. Sukher desher pakhi tumi keno ele e bone, aj e bone jage shudhu kontoker smritir jwala. Morur buke ki ghor trisha bujhibe ki megh-pori, mitibe na amar trisha oi ankhi-jole bala. Andhar ghorer alo tumi ami rater aleya, bholo amay chirotore, phiriya nao e phulmala.

Related songs

More songs you may enjoy.

Romantic

Priyo Emon Raat Jeno Jay Na Brithai

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

Kazi Nazrul Islam

"প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই॥ পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ, জাগি বাতায়নে, জ্বালি আঁখি-প্রদীপ,"

Melancholic

Bhul Kore Jodi Bhalobese Thaki

ভুল করে যদি ভালোবেসে থাকি

Kazi Nazrul Islam

"ভুল করে যদি ভালোবেসে থাকি ক্ষমিয়ো সে অপরাধ। অসহায় মনে কেন জেগেছিল ভালোবাসিবার সাধ॥"

Melancholic

Ballari Bhuja Bandhana Kholo

বল্লরি-ভুজ-বন্ধন খোলো

Kazi Nazrul Islam

"বল্লরি-ভুজ-বন্ধন খোলো! অভিসার-নিশি অবসান হল॥ পাণ্ডুর চাঁদ হেরো অস্তাচলে জাগিয়া শ্রান্ত-তনু পড়েছে ঢলে"

Romantic

Niruddesher Pothe Ami Hariye Jodi Jai

নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই

Kazi Nazrul Islam

"নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই (হে প্রিয়তম) নিত্য নূতন রূপে আবার আসব এই হেথাই॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Discussion

Public comments for Deko Na Ar Durer Priya are available on the discussion page.

View discussion