Back to Library
Surreal

অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব Ajaana Udonto Bostu Ba Aw-Oo-Baw

Moheener Ghoraguli

Ajaana Udonto Bostu Ba Aw-Oo-Baw lyrics by Moheener Ghoraguli (1978). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

আধো-আলো-আঁধারের কোন এক নগরের
মেস ঘরে থাকি চারজন
ট্রাম লরি টেম্পোরা শব্দের আলপনা
দিয়ে ঘিরে রাখে সারাখ’ন
রাত কিবা কিবা দিন ঘেমো ঘরে আলোহীন
ভৌতিক কেরাণীরা রই
আবছায়ে নড়িচড়ি থুতনিতে রুখু দাড়ি
এই কোলাহলে নিরজন

অজানা ইথার শরীর শুধুই দেওয়াল জুড়ে
কাটে সারাদিন সময়ের কঠিন করাত
নিশাচর ইঁদুরেরা ছিঁড়ে চলে দিনভরা রোদহীন ছায়ার বনাত
তবু সব শনিবারে তারা সব আসে ফিরে
ছাতে উঠে যায় চারজন
টিভির অ্যান্টেনা যেন বা মাছের কাঁটা
বেড়ালের তরে আয়োজন

শহর আলোয় উজল
ধোঁয়াশায় আকাশ পিছল
ছাদে এসে নামে ভীনগ্রহী ফ্লাইং সসার

শহর আলোয় উজল
ধোঁয়াশায় আকাশ পিছল
ছাদে এসে নামে ভীনগ্রহী ফ্লাইং সসার

জেনো সব কেরানীরা
এইভাবে ঘোরে তারা
পড়ে থাকে যতো অফিসার

Read in Banglish
Adho-alo-andharer kono ek nogorer Mes ghore thaki charjon Tram lorry tempora shobder alpona Diye ghire rakhe sarakhon Rat kiba kiba din ghemo ghore alohin Bhou-tik keranira roi Abchaye norichori thutnite rukhu dari Ei kolahole nirojon Ojana ether shorir shudhui dewal jure Kate saradin somoyer kothin korat Nishachor indurera chire chole dinbhora rodhin chayar bonat Tobu sob shonibare tara sob ase phire Chate uthe jay charjon TV-r antenna jeno ba macher kata Beraler tore ayojon Shohor aloy ujol Dhowashay akash pichol Chade ese name bhingrohi flying saucer Shohor aloy ujol Dhowashay akash pichol Chade ese name bhingrohi flying saucer Jeno sob keranira Eibhabe ghore tara Pore thake joto officer

Related songs

More songs you may enjoy.

Rebellious

Porashonay Jolanjali

পড়াশোনায় জলাঞ্জলি

Moheener Ghoraguli

"পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি তোমরা বলছো আমাদের জীবনের চার আনাই ফাঁকি"

Urban Romantic

Tomay Dilam

তোমায় দিলাম

Moheener Ghoraguli

"শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ"

Philosophical

Manush Chena Jay Ki

মানুষ চেনা যায় কি

Moheener Ghoraguli

"বাড়লে বয়স সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায় কি চেনা সহজ নয় চিনতে লাগে ভয়"

Melancholic

Maroon Shondhyaalok

মেরুন সন্ধ্যালোক

Moheener Ghoraguli

"দিন চলে যায় সন্ধ্যা বেলায় বসে একা উদাস হাওয়ায় যতো ভাবি সুর বন পথ দূর সুবাসী বায়ে, মহুয়া মুকুল"

Melancholic

Shei Phuler Dol

সেই ফুলের দল

Moheener Ghoraguli

"রাবেয়া কি রুকসানা ঠিক তো মনে পড়ে না অস্থির এ ভাবনা শুধু করে আনাগোনা ফেলে আসা দিন তার মিছে মনে হয় নামে কি বা আসে যায়"

Melancholic

Shongbigno Pakhikul

সংবিগ্ন পাখিকূল

Moheener Ghoraguli

"রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা আকাশে তখন থমকিয়ে আছে মেঘ বেদনাবিধুর রাডারের অলসতা- কিঞ্চিৎ সুখী পাখীদের সংবেগ"

Discussion

Public comments for Ajaana Udonto Bostu Ba Aw-Oo-Baw are available on the discussion page.

View discussion