Back to Library
Devotional

আজব আয়না-মহল মণি গভীরে Ajab Ayna-Mohal Moni Gobhire

Lalon Shah

Read Ajab Ayna-Mohal Moni Gobhire in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
ফকির লালন শাহ
কণ্ঠশিল্পী
আবদুল করিম শাহ
Lyrics

আজব আয়না-মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁই মেরে।।

পূর্ব দিকে রত্ন-বেদী
তাহার উপরে খেলছে জ্যোতি
তারে যে দেখেছে ভাগ্যপতি
সে জন সচেতন সব খবরে।।

জলের ভেতরে শুকনো জমি
আঠার মোকামে তাই কায়েমি
নিঃস্বাদ স্বাদের উদ্‌গামি
সে মোকামের খবর জান গে যা রে।।

মণিপুরের হাটে মনোহারী কল
তেহাটা ত্রিপিণী আছে বাঁকা নল
মাকড়শার আশে বন্দী সে জল
লালন বলে সঙ্গী বুঝবে ফেরে।।

Read in Banglish
Ajab ayna-mohal moni gobhire. Setha sototo biraje sai mere. Purbo dike rotno-bedi Tahar upore khelche jyoti Tare je dekheche bhagyopoti Se jon socheton sob khobore. Joler bhetore shukno jomi Atharo mokame tai kayemi Nisshado swader udgami Se mokamer khobor jan ge ja re. Monipurer hate monohari kol Tehata tripini ache baka nol Makorshar ashe bondi se jol Lalon bole songgi bujhbe phere.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Sorobore Ason Kore Royechen Anondomoy

সরোবরে আসন করে রয়েছেন আনন্দময়

Lalon Shah

"সরোবরে আসন করে রয়েছেন আনন্দময়। ও তার জীবন শূন্য সদাই মান্য, স্বয়ং ব্রহ্ম তাঁর মাথায় দেখ। চক্ষু আছে নাহি দেখে"

Mystical

Mere Sain-er Ajob Lila

মেরে সাঁইর আজব লীলা তা কেউ বুঝতে পারে

Lalon Shah

"মেরে সাঁইর আজব লীলা তা কেউ বুঝতে পারে। কালায় শোনে, অন্ধ দেখে এই ভাব-নগরে।"

Philosophical

Mon Tumi Sohoje Ki Shoi Hoba

মন তুমি সহজে কি সই হবা

Lalon Shah

"মন তুমি সহজে কি সই হবা। ভাবার ঘরে মুগুর পলে সেই দিনে গা টের পাবা।।"

Devotional

Murshid Bine Ki Dhon Ar Ache

মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে

Lalon Fakir

"মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে।। যে নাম স্মরণ করে তাপিত অঙ্গ শীতল করে ভব-বন্ধন দূরে যায় রে জপ ঐ নাম দিবারেতে।।"

Devotional

Murshidke Manile Khoday Manyo Hoy

মুরশিদকে মানিলে খোদায় মান্য হয়

Lalon Shah

"মুরশিদকে মানিলে খোদায় মান্য হয়। শুভা যদি হয় কাহারো কেতাব দেখলে মিটে যায়।।"

Philosophical

Jana Chai Amabasyay Chand Thake Kothay

জানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায়

Lalon Shah

"জানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায়। গগনে চাঁদ উদয় হলে দেখে যে আছে যথায়।।"

Discussion

Public comments for Ajab Ayna-Mohal Moni Gobhire are available on the discussion page.

View discussion