সরোবরে আসন করে রয়েছেন আনন্দময়।
ও তার জীবন শূন্য সদাই মান্য, স্বয়ং ব্রহ্ম তাঁর মাথায় দেখ।
চক্ষু আছে নাহি দেখে
তিন মড়া একত্রে থাকে
মুই দিয়ে সে পরের মুখে মর্মের কথা কয়।
(ওরে) একে মড়া, nai তার জীবন
ও তার পেটের মধ্যে জ্যান্ত একজন
সাধকেতে সাধে যখন, ডাকলে মড়া কথা কয়। দেখ।
করছে লীলা ভবের ‘পরে।
দেবের দেব পূজেছেন যারে
পদ নাই সে চলে ফেরে রসিকের সভায়।
(ও রে) সবে মজে সেই পীরিতে
বিলাচ্ছে প্রেম হাতে হাতে
লালন বলে, সেই পীরিতে মজেছে সব আপন ইচ্ছায়।। দেখ।
Discussion
Public comments for Sorobore Ason Kore Royechen Anondomoy are available on the discussion page.
View discussion