মন তুমি সহজে কি সই হবা।
ভাবার ঘরে মুগুর পলে
সেই দিনে গা টের পাবা।।
চিরদিন ইচ্ছা মনে তুমি
আইল ড্যামাইয়া ঘাস খাবা।
বাহার তো গেল চলে
পথে যাও ঠ্যালা পেলে
কোনদিন পাতাল ধাবা।
তবু তোমার যায় না এবার
ট্যারা চলন বদ-লোভা।।
সুখের আশা থাকলে মনে
দুখের ভার নিদানে
অবশ্য মাথায় নিবা।
ইল্লতে স্বভাব হলে
পানিতে যায় না ধুলে
খাজলতি কিসে থুবা।
ফকির লালন বলে, হিসাব কালে
সকল ফিকির হারাবা।।
Discussion
Public comments for Mon Tumi Sohoje Ki Shoi Hoba are available on the discussion page.
View discussion