অজান খবর না জানিলে কিসের ফকিরি।
যে নূরে নূর নবী আমার তাহে আরশ-বারি৷
বলবো কি সেই নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা
ধরতে গেলে না যায় ধরা।
যৈছে রে বিজরি৷
মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঐ নূর ঝলক দিচ্ছে তারি৷
সিরাজ সাঁই বলে রে লালন
আপন দেহে কর অন্বেষণ
নূরে নরে করে মিলন
ঐ রূপ থেকো রে নেহারি৷
Discussion
Public comments for Ajan Khobor Na Janile Kisher Phokiri are available on the discussion page.
View discussion