দায়ে ঠেকে বলছ রে মন আল্লাগনি।
সুখের কালাতে তারে ভোল রে মনি।।
আগা কেটে হলি মুসলমাল
মানুষে আনলি নে ঈমান
মানুষ রূপে মর্দুদ শয়তান
ঘরে ঘরে জানি।।
উবহায়জাত মুসিবত্ এলে
দরুদ কালাম পড় সকলে
সে সকল উতরায়ে গেলে
গাজীর গান বেড়াও শুনি।।
দুষে বেড়াও জাত ভাল না
আপন জাতির খবর জানে না
লালন বলে, এমন দিনকানা
আর তো দেখিনি।।
Discussion
Public comments for Daye Theke Bolcho Re Mon Allaguni are available on the discussion page.
View discussion