Back to Library
Devotional

রসুলকে চিনিলে খোদা চেনা যায় Rosulke Chinile Khoda Chena Jay

Lalon Shah

Read Rosulke Chinile Khoda Chena Jay in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

রসুলকে চিনিলে খোদা চেনা যায়।
রূপ ভাঁড়িয়ে দেশ বেড়িয়ে গেলেন সেহি দয়ময়।

জন্ম যার এই মানবে
ছায়া তার প’লো না ভূমে
দেখ দেখি ভাই বুদ্ধিমানে
কে এলো মদিনায়।

মাঠে ঘাটে রসুলেরে
মেঘে রয় তো ছায়া ধরে
জানতে হয় তা নেহাজ করে
জীবের কি দরজা হয়।

আহমদ নাম লিখিতে
মিম হরফ কয় নফি করতে
সিরাজ সাঁই কয়, লালন তাতে
দেখ রে কিঞ্চিৎ নজির দেয়৷।

Read in Banglish
Rosulke chinile khoda chena jay. Rup bhandiye desh bediye gelen sehi doyomoy. Jonmo jar ei manobe Chhaya tar polo na bhume Dekh dekhi bhai buddhimane Ke elo modinay. Mathe ghate rosulere Meghe roy to chhaya dhore Jante hoy ta nehaj kore Jiber ki dorja hoy. Ahmad nam likhite Mim horof koy nofi korte Siraj Sai koy, Lalon tate Dekh re kinchit nojir dey.

Related songs

More songs you may enjoy.

Devotional

Mor Sair Ajob Lilakhela Ta Keu

মোর সাঁইর আজব লীলাখেলা তা কেউ

Lalon Fakir

"মোর সাঁইর আজব লীলাখেলা তা কেউ বুঝতে পারে। আপনি রাজা আপনি প্রজা ভবের পরে।"

Philosophical

Najor Ekdik Gele Ar Dik Ondhokar Hoy

নজর একদিক গেলে আর দিক অন্ধকার হয়

Lalon Fakir

"নজর একদিক গেলে আর দিক অন্ধকার হয়। নূরে নরে দুটি নেহার কেমনে ঠিক রাখা যায়।।"

Philosophical

Daye Theke Bolcho Re Mon Allaguni

দায়ে ঠেকে বলছ রে মন আল্লাগনি

Lalon Shah

"দায়ে ঠেকে বলছ রে মন আল্লাগনি। সুখের কালাতে তারে ভোল রে মনি।। আগা কেটে হলি মুসলমাল মানুষে আনলি নে ঈমান"

Devotional

O Mon Bolo Re Soda La-ilaha Illallah

ও মন বল রে সদা লায়েলাহা ইল্লাল্লা

Lalon Shah

"ও মন, বল রে সদা লায়েলাহা ইল্লাল্লা। আইন ভেদিল রসুলুল্লা।।"

Philosophical

Bina Meghe Baroshe Bari

বিনা মেঘে বরষে বারি

Lalon Shah

"বিনা মেঘে বরষে বারি। শুদ্ধ রসিক হলে মর্ম জানে তারি।৷ ও তার না সকাল বিকাল নাহি তার কালাকাল"

Devotional

Sompoder Kole Bosaiye Hari

সম্পদের কোলে বসাইয়ে হরি

Lalon Shah

"সম্পদের কোলে বসাইয়ে হরি, আমি সুখের মাঝে তোমায় ভূলে থাকি; মত্ত হয়ে সদা পুত্র পরিবারে, আমি ধুয়ে মুছে ফেলি তোমার নাম গন্ধ।"

Discussion

Public comments for Rosulke Chinile Khoda Chena Jay are available on the discussion page.

View discussion