নজর একদিক গেলে আর দিক অন্ধকার হয়।
নূরে নরে দুটি নেহার কেমনে ঠিক রাখা যায়।।
আইন জারি জগৎ জোড়া
সেজদা হারাম খোদা ছাড়া
মুরশিদ বরজক সামনে বেড়া
কোথা থুই সেজদার সময়।।
সকলে রাবেতা বলে
বরজক লেখে দলিলে
কারে রাখি কারে ফেলে
একমনে দুই কৈ দাঁড়ায়।
বেলায়েতের হলে বিচার
ঘুচে যেত ঘোর অন্ধকার
লালন বলে, এধার ওধার
দুই ধারাতে খাবি খায়।।
Discussion
Public comments for Najor Ekdik Gele Ar Dik Ondhokar Hoy are available on the discussion page.
View discussion