আজি কোন্ ধন হতে বিশ্বে আমারে
কোন্ জনে করে বঞ্চিত—
তব চরণ-কমল-রতন-রেণুকা
অন্তরে আছে সঞ্চিত ॥
কত নিঠুর কঠোর দরশে ঘরষে মর্মমাঝারে শল্য বরষে,
তবু প্রাণ মন পীযূষপরশে পলে পলে পুলকাঞ্চিত ॥
আজি কিসের পিপাসা মিটিল না ওগো
পরম পরানবল্লভ!
চিতে চিরসুধা করে সঞ্চার তব
সকরুণ করপল্লব।
নাথ, যার যাহা আছে তার তাই থাক, আমি থাকি চিরলাঞ্ছিত—
শুধু তুমি এ জীবনে নয়নে নয়নে থাকো থাকো চিরবাঞ্ছিত ॥
Discussion
Public comments for Aji Kon Dhon Hote Bishe Amare are available on the discussion page.
View discussion