সেই তো তোমার পথের বঁধু সেই তো।
দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো ॥
সেই তো তোমার পথের বঁধু সেই তো।
এই আলো তার এই তো আঁধার, এই আছে এই নেই তো।
এই-যে প্রাণের বিজন পথে একলা চলা সেই তো—
চোখের জলে হঠাৎ-নেভা প্রদীপ জ্বলা সেই তো।
সেই তো তোমার পথের বঁধু সেই তো ॥
Discussion
Public comments for Sei To Tomar Pother Bodhu Sei To are available on the discussion page.
View discussion