আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি ।।
জাগি উঠে প্রাণে গান কত যে ।
গাহিবারে সুর ভুলে গেছি রে ।।
সে কি আসিবে না মোর মন্দিরে?
রবে কি সে একা বাহিরেই?
আপনারে পর করি কি দিব ফিরায়ে?
না লয়ে মোর পূজা যে চলে যাবে রে ।।
আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি ।।
Read Aji Mor Dware Kahar Mukh Hereshi in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1895
আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি ।।
জাগি উঠে প্রাণে গান কত যে ।
গাহিবারে সুর ভুলে গেছি রে ।।
সে কি আসিবে না মোর মন্দিরে?
রবে কি সে একা বাহিরেই?
আপনারে পর করি কি দিব ফিরায়ে?
না লয়ে মোর পূজা যে চলে যাবে রে ।।
আজি মোর দ্বারে কাহার মুখ হেরেছি ।।
More songs you may enjoy.
বাজিল কাহার বীণা মধুর স্বরে
Rabindranath Tagore
"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"
লুকালে ব’লেই খুঁজে বাহির করা
Rabindranath Tagore
"লুকালে ব'লেই খুঁজে বাহির করা, ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥"
কতবার ভেবেছিনু
Rabindranath Tagore
"কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।"
বিনা সাজে সাজি
Rabindranath Tagore
"বিনা সাজে সাজি দেখা দিবে তুমি কবে, আভরণে আজি আবরণ কেন রবে॥"
হে সখা বারতা পেয়েছি মনে মনে
Rabindranath Tagore
"হে সখা বারতা পেয়েছি মনে মনে তব নিশ্বাসপরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণসমীরণে॥"
যে কাঁদনে হিয়া কাঁদিছে
Rabindranath Tagore
"যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল। যে বাঁধনে মোরে বাঁধিছে সে বাঁধনে তারে বাঁধিল॥"
Discussion
Public comments for Aji Mor Dware Kahar Mukh Hereshi are available on the discussion page.
View discussion