Back to Library
Inspirational

আকাশে তোর তেমনি আছে ছুটি Akashe Tor Temni Achhe Chuti

Rabindranath Tagore

Akashe Tor Temni Achhe Chuti lyrics by Rabindranath Tagore (1926). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

আকাশে তোর তেমনি আছে ছুটি,
অলস যেন না রয় ডানা দুটি ।।
ওরে পাখি, ঘন বনের তলে
বাসা তোরে ভুলিয়ে রাখে ছলে,
রাত্রি তোরে মিথ্যে ক’রে ‘বলে-
শিথিল কভু হবে না তার মুঠি ।।

জানিস নে কি কিসের আশা চেয়ে
ঘুমের ঘোরে উঠিস গেয়ে গেয়ে ।
জানিস নে কি ভোরের আঁধার-মাঝে
আলোর আশা গভীর সুর বাজে,
আলোর আশা গোপন রহে না যে-
রুদ্ধ কুঁড়ির বাঁধন ফেলে টুটি ।।

Read in Banglish
Akashe tor temni achhe chuti, Alos jeno na roy dana duti .. Ore pakhi, ghono boner tole Basa tore bhuliye rakhe chole, Ratri tore mithye kore bole- Shithil kobhu hobe na tar muthi .. Janis ne ki kisher asha cheye Ghumer ghore uthis geye geye . Janis ne ki bhorer adhar-majhe Alor asha gobhir sur baje, Alor asha gopon rohe na je- Ruddho kurir badhon phele tuti ..

Related songs

More songs you may enjoy.

Spiritual

Akash Bhora Surjo Tara

আকাশভরা সূর্য-তারা

Rabindranath Tagore

"আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥"

Devotional

Adhar Elo Bole Tai

আঁধার এল ব’লে তাই

Rabindranath Tagore

"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"

Devotional

Aloker Ei Jhornadharay Dhuiye Dao

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও

Rabindranath Tagore

"আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে"

Free-spirited

Ha Re Re Re Re

হারে রে রে রে রে

Rabindranath Tagore

"হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে-- যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে॥ ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা, বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে॥"

Philosophical

Haowa Lage Ganer Pale

হাওয়া লাগে গানের পালে

Rabindranath Tagore

"হাওয়া লাগে গানের পালে– মাঝি আমার, বোসো হালে॥ এবার ছাড়া পেলে বাঁচে, জীবনতরী ঢেউয়ে নাচে"

Serene

He Akashbihari Nirodbahon Jol

হে আকাশবিহারী-নীরদবাহন জল

Rabindranath Tagore

"হে আকাশবিহারী-নীরদবাহন জল, আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥"

Discussion

Public comments for Akashe Tor Temni Achhe Chuti are available on the discussion page.

View discussion