বন্ধু যাইয়োনা রে
আমি তোমায় করি মিনতি
ভূলিতে পারিনা তোমার
মধুময় প্রেম প্রীতি।।
তুমি বিহীন এই মনে আর
নেই কাহার বসতি
তোমার জন্য ছাড়িয়াছি
আমার কুলজাতি।।
ফুল বিছানা সাজাইলাম মোর
থাকবে তুমি আজি
মিলন বাসর করবো দুজন
কাটাইবো রাতি।।
তুমি আমার সকল আশা
তুমি জীবন সাথি
নাঈমে কয় থাকলে তুমি
সারবে আমার ব্যাধি।।
Discussion
Public comments for Bondhu Jaiyona Re are available on the discussion page.
View discussion