আল্লাহ তুমি পালনকর্তা তুমিই আবার দয়াবান
এই জগৎ বিধাতা তুমি,সব তোমারি মেহেরবান।।
তুমি হলে রিযিকদাতা
তুমি হলে সৃষ্টিকর্তা
তুমি যে আলোর রেখা গাই আমি তোমারি গান।।
তুমি গোঁছাও সকল আঁধার
বিপাকেতে করো উদ্ধার
তুমি ছাড়া কেউ নাই আমার আমি এক অবুঝ নাদান।।
হে মাবুদ কল্যাণকামী
আছো হৃদয়ে তুমি
তুমি যে দয়ায় ভূস্বামী করিও আমায় হাদান।।
নাঈম কাঙ্গালে বলে
ঘৃণায় আমায় সকলে
তুমি না সহায় হইলে কে সহায় হইবো আমার।।
Discussion
Public comments for Allah Tumi Palonkorta Tumii Abar Doyaban are available on the discussion page.
View discussion