দয়াল আল্লাহ করো দয়া
নাই যার দয়ার সীমানা
আর কেহ নয় ওগো মাবুদ
তুমি আমার আপনা।।
আছে যাহা দুনিয়াদারী
করে সবে নাম তোমারি
আমি তোমার আশাধারী
ওগো মাবুদ রাব্বানা।।
এই বিশ্ব পাপে ভরা
শাস্তি পায় সকল পাপীরা
তোমার শাস্তি সত্য ধারা
তুমি কাউকে ছাড়ো না।।
হে মাবুদ সৃষ্টিকর্তা
তুমি হলে পালনকর্তা
তুমি আবার রিযিকদাতা
পুরাও মোর মন বাসনা।।
কয় যে তাই নাঈমে
তোমারে ডাকি হরদমে
তুমি আমায় উদ্ধার করলে
কেউ ঠেকাইতে পারবে না।।
Discussion
Public comments for Doyal Allah Koro Doya Nai Jar Doyar Simana are available on the discussion page.
View discussion