আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে Amader Khepiye Beray Je Kothay Lukiye Thake Re

আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে?।
ছুটল বেগে ফাগুন-হাওয়া কোন্‌ খ্যাপামির নেশায় পাওয়া,
ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্যতারাকে॥

কোন্‌ খ্যাপামির তালে নাচে পাগল সাগর-নীর।
সেই তালে যে পা ফেলে যাই, রইতে নারি স্থির।
চল্‌ রে সোজা, ফেল্‌ রে বোঝা, রেখে দে তোর রাস্তা-খোঁজা,
চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে॥

বাংলিশ/Banglish

Amader khepiye beray je kothay lukiye thake re? Chutlo bege phagun-hawa kon khyapamir neshay paowa, Ghurna haway ghuriye dilo suryotarake. Kon khyapamir tale nache pagol sagor-neer. Sei tale je pa phele jai, roite nari sthir. Chol re soja, phel re bojha, rekhe de tor rasta-khoja, Cholar bege payer tolay rasta jegeche.

Discussion

Public comments for Amader Khepiye Beray Je Kothay Lukiye Thake Re are available on the discussion page.

View discussion